বান্ধবীকে ফোন করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতি যুবক
দি নিউজ লায়ন; বান্ধবীকে ফোন করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতি যুবকের। মৃত যুবকের নাম সঞ্জয় সাহা(২২)। ফুলবাড়ী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত সে। জানা গিয়েছে সোমবার বিকেল ৪টা৪০ নাগাদ বাড়িতে দরজা বন্ধ ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। যুবকের মামা সুমন সরকার জানান যুবক ডিজে গান বাজনার কাজ করতো। বেশ কিছুদিন যাবত মিলন পল্লী এলাকার যুবতীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল তার।
বেশ কয়েকবার যুবতীকে নিয়ে বাড়িতে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করান যুবক। তবে বিগত ৭-১০ দিন ধরে যুবতীর সঙ্গে ঝামেলা বাধার কারণে মানসিক অবসাদে ভুগছিল যুবক। কারো সাথে কথাও বলছিল না সে। যুবকের বাবা উত্তম সাহা জানান মেয়েটির সঙ্গে শেষ ১৬মিনিট ফোনে কথা বলেছিল তারপরই এই ঘটনা। সে সময় বাড়িতে কেউ ছিলনা, তিনি ও তার ছোট করলে বাইরে গিয়েছিলেন।
তার মা আত্মীয়ের বাড়ি গিয়েছিল। যৌথ পরিবার হওয়ায় তার নিকট আত্মীয়েরা দেখতে পায় যুবক ফোনে কথা বলছে ও টিভি দেখছে। তবে হঠাৎ মাত্রাতিরিক্ত শব্দে টিভি চলতে লাগে। এরপরই বেশ কিছুক্ষণ দরজা বন্ধ থাকায় যৌথ পরিবারের অন্যান্য সদস্যদের সন্দেহ হয়। ওই যুবতির সঙ্গে ঝামেলার জেরে আত্মহত্যা করেছে তাদের ছেলে বলেই দাবি শোকাহত পরিবারের।
যুবককে উদ্ধার করে ফুলবাড়ীর একটু বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাদের মৃত বলে জানিয়ে দেয়। এমনকি বান্ধবীকে ফোনে রেখেই আত্মহত্যার করে ডিজে বয় যুবক বলে তার বন্ধুদের কাছ থেকে জানা গিয়েছে। মৃত যুবকের বন্ধু মহলের কাছ থেকে পরিবার জানতে পারে ওই যুবতী মৃতের নিকট বন্ধুকে ফোন করে যুবকের আত্মঘাতী হওয়ার বিষয়টি জানায়।

Post a Comment